শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী-আগাইলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জয়ী হন তিনি। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১৮ বছর পর গুরুত্বপূর্ণ এই আসনটি পুনরায় বিএনপির দখলে ফিরে আসে।

জহির উদ্দিন স্বপনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে তার নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী আশা করছেন, তার অভিজ্ঞ নেতৃত্বে এই অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

রাজনৈতিক পটভূমি ও ক্যারিয়ার জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা রাখেন।

১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং দলের ‘মিডিয়া সেল’-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদীয় অভিজ্ঞতা সংসদীয় রাজনীতিতে এটি তার তৃতীয় বিজয়। এর আগে তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। সংসদ সদস্য হিসেবে তিনি ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ ও বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আন্তর্জাতিক অঙ্গন ও শিক্ষা আন্তর্জাতিক পরিমণ্ডলেও জহির উদ্দিন স্বপন সমানভাবে সক্রিয়। তিনি দুইবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন’ (পিজিএ)-এর এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর জহির উদ্দিন স্বপন রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ ও আন্তর্জাতিক কূটনীতি এবং সংসদীয় বিষয়ে অভিজ্ঞ।

এই বিভাগের সব খবর

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

সর্বশেষ

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...