রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘদিন মাথাব্যথা ও শারীরিক অসুবিধায় ভুগছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চার ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন বলে জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ।

সকাল আহমেদ বলেন, ‘চিকিৎসকেরা ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একদম কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের আগে যে শঙ্কা ছিল, আপাতত তা কেটে গেছে। কেবিনে নেওয়ার পর আমরা কয়েকজন সহকর্মী দেখতে গিয়েছিলাম।’

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোন কল না করতে। মানসিক স্থিতি ও পূর্ণ বিশ্রাম এখন সবচেয়ে জরুরি।

পরিচালক সকাল আহমেদ জানান, তানিয়া কয়েক দিন ধরে তীব্র মাথাব্যথা, জ্বর-ঠান্ডা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। অবনতি হলে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে ঢাকার আরেকটি হাসপাতালে পুনরায় পরীক্ষা করানো হলে একই ফলাফল আসে।

অস্ত্রোপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’ পোস্টটি ছড়িয়ে পড়লে ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘তোমার জন্য প্রার্থনা প্রিয়। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ সামিরা খান মাহি পোস্ট করেছেন, ‘হাসপাতালের বিছানায় নয়, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।’ তমা মির্জা, চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, তানিম রহমান অংশুসহ অনেকে সামাজিক মাধ্যমে দোয়া জানিয়েছেন।

নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তানিয়া। ২০১৫ সালে ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। ২০১৯ সালে মুক্তি পায় ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর রায়হান খান-এর ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক এই সময় অসুস্থতার খবর ভক্তদের উদ্বিগ্ন করেছে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...