শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

লামায় আনসার ও ভিডিপি’র প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান’র বিরুদ্ধে যত অভিযোগ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার আনসার ও ভিডিপি’র প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অর্থ আত্নসাৎ, জায়গা জবর দখল ও হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার গজালিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপি’র সদস্যরা সোমবার বিকালে (১৬ ফেব্রুয়ারী) গজালিয়া বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- আনসার ও ভিডিপি’র সদস্য মো. রহমত আলী। এ সময় আনসার ও ভিডিপি’র নায়ক মো. হামিদুর রহমান, সাবেক কমান্ডার মো. বাবু মিয়া ও সাবেক সদস্য মো. আব্দুল হামিদসহ ১৬ জন ভুক্তভোগী সদস্য উপস্থিত ছিলেন। অভিযুক্ত হাফিজুর রহমান গজালিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপি’র প্লাটুন কমান্ডার।
সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গজালিয়া ইউনিয়ন আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান তার অর্পিত ক্ষমতা অপব্যবহার করে চাকরী ও পদবী দেওয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নিয়ে অর্থ আত্মসাৎ করেন। এছাড়া তিনি ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে নিয়ম বহির্ভূতভাবে সদস্যদের প্রশাসনিক বিধি লঙ্ঘন করে চাকরী থেকে অব্যাহতি প্রদান করে আসছেন। শুধু তায় নয়, প্লাটুনের জায়গা জবর দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ও প্লাটুনের আওতাধীন বিভিন্ন স্থানে রোপিত মূল্যবান গাছ চুরি করে কেটে বিক্রি করে ক্ষতি করেছেন। লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়- প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান সদস্যদের সাথে অশোভন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীদের সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজী করে আনসার ভিডিপির সম্মান ক্ষুন্ন করে আসছেন। আবার কখনো নিজেকে মানবাধিকার কর্মী ও দুর্নীতি তথ্য প্রকাশকারী ও সাংবাদিক পরিচয় দিয়েও তিনি মানুষকে হয়রানী করে আসছেন। তাই উল্লেখিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলা প্রশাসক বরাবরে জোর দাবী জানান- ভুক্তভোগী আনসার ও ভিডিপি সদস্যরা। তবে সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেন, অভিযুক্ত প্লাটুন কমান্ডার হাফিজুর রহমান। তিনি বলেন, একটি চক্র আমাকে ব্যবহার করে অবৈধ সুবিধা নিতে না পেরে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...