সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাউজানে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

গাজী জয়নাল আবেদীন, রাউজান :
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক প্রবাসীর বসতবাড়িতে তালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী রূপা বেগম (৩৫) বাদী হয়ে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের গরীব উল্লাহ পাড়া এলাকায় ঘটনাটি প্রকাশ পায়।
অভিযোগ সূত্রে জানা যায়, রূপা বেগমের স্বামী মোহাম্মদ জাগের উদ্দীন (৫৩) সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনে কর্মরত আছেন। তিনি তার চার কন্যা সন্তান ও শাশুড়ি আমেনা বেগমকে (৮০) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চার সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় বৃদ্ধা শাশুড়ি প্রতিদিনের ন্যায় পাশের মেয়ের বাড়িতে রাতযাপন করতেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমেনা বেগম মেয়ের বাড়িতে গেলে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বসতঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্টিল ও কাঠের আলমারির দরজা ভেঙে ভেতরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র তছনছ করা হয়।
পরদিন ১৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে আমেনা বেগম বাড়িতে ফিরে চুরির ঘটনা দেখতে পান এবং বিষয়টি রূপা বেগমকে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, রাতের আঁধারে একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন ব্যক্তি বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। পাশের একটি সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজনদের চলাচলের ফুটেজ ধারণ হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে নিজাম উদ্দিন দেওয়ান, ওসি (তদন্ত), রাউজান থানা বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...