বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে : সিইসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে এবং কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুযারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথমবারের মত দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে। অনেক ভোটার ভোট দিয়েছেন। তাদের দেয়া ব্যালট পেপার দেশে পৌঁছেছে। লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেয়া হচ্ছে।

সিইসি বলেন, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষক করবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই নির্বাচন কমিশনের গাইড লাইন অনুসারে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। আর আপনাদের রিপোর্ট এবং প্রতিবেদন নির্বাচনের আসল তথ্য তুলে ধরবে এমনটা প্রত্যাশা।

সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন-এ কথা জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে। আর নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...