শনিবার, ১৩ জুন ২০২৬

ফটিকছড়িতে এবার ধানের শীষ প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের পার্থী

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে এবার ধানের শীষের প্রার্থী সরোয়ার সরওয়ার আলমগীরকে সমর্থন জানিয়েছেন গণ অধিকার পরিষদের পার্থী রবিউল হাসান তানজিম। ১০ ফেব্রুয়ারী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দিয়ে গণ অধিকার পরিষদের পার্থী রবিউল হাসান তানজিম নির্বাচন থেকে সরে দাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময়গণ অধিকার পরিষদের পার্থী রবিউল হাসান তানজিম বলেন,বি এন পির সাথে আমাদের দলের কেন্দ্রিয় ভাবে একটা সমযোতা হয়েছে। সে প্রেক্ষিতে ফটিকছড়িতে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দিয়ে আমি নির্বচন থেকে সরে দাড়ালাম। আমি ফটিকছড়ি নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন সরোয়ার আলমগীর ভাইকে দিয়ে পূরণ করব। আপনারা যারা আমাকে সমর্থন জানিয়েছেন সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুরোধ করব আপনারা সরোয়ার আলমগীর ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সরোয়ার আলমগীর বলেন,গণ অধিকার পরিষদের পার্থী রবিউল হাসান তানজিম আমাকে সমর্থন জানিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি এতদিন যে ত্যাগ,কষ্ট পরিশ্রম করছেন তা বৃথা যাবেনা। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ফটিকছড়িকে গড়ে তুলব। এতে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শাহ আলম,ফটিকছড়ি গণ অধিকার পরিষদ নেতা সোলাইমান সালমান,মোহাম্মদ আবু দাউদ প্রমুখ। এদিকে গত ৯ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম। গত ৭ ফেব্রুয়ারী এক বৈঠকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর,জনতার দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী (কলম) ও স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার (হরিণ) আনুষ্ঠানিকভাবে এ তিন প্রার্থী ঐক্যের ঘোষণা দেন।

এই বিভাগের সব খবর

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

সর্বশেষ

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...