বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে পশ্চিম বাকলিয়ায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আবদুল লতিফ রোড (কালাম কলোনি), রসুলবাগ আবাসিক এলাকা ও নূর বক্স রোডের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং সড়ক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এডিপি প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ টাকা।
মঙ্গলবার নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর দৈনন্দিন চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে পরিকল্পিত ড্রেনেজ ও মানসম্মত সড়ক উন্নয়ন জরুরি। পশ্চিম বাকলিয়ার এই এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জনভোগান্তি ছিল। এ প্রকল্পের মাধ্যমে ড্রেন ও রাস্তার উন্নয়ন সম্পন্ন হলে বর্ষা মৌসুমেও পানি নিষ্কাশন স্বাভাবিক থাকবে এবং এলাকার জীবনমান উন্নত হবে।”
তিনি আরও বলেন, “ড্রেনেজ নেটওয়ার্ককে কার্যকর করতে সড়ক উন্নয়নের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে পুনরায় জলাবদ্ধতা সৃষ্টি না হয়। কাজের মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
মেয়র আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াতে গতি বাড়বে এবং সামগ্রিকভাবে এলাকার পরিবেশ উন্নত হবে। এ সময় তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র সকল ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো ধরনের কারচুপি সহ্য করা হবে না। কাজের মান রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদেরও তদারকির দায়িত্ব নিতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পশ্চিম বাকলিয়ার গুরুত্বপূর্ণ সড়কসমূহে টেকসই অবকাঠামো গড়ে উঠবে এবং বর্ষাকালীন জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...