বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রাম নগরী ও জেলার ১৬ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ।

তিনি জানান, ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো থেকে শুরু করে নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে ভোটের সরঞ্জাম। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের কোনো ঘাটতি নেই। নির্বাচন উপলক্ষ্যে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে মোট ১৪২ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

সম্ভাব্য নাশকতা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে সাঁজোয়া যান নিয়ে সেনাসদস্যদের সতর্ক টহল দিতে দেখা গেছে। এছাড়া ভোটকেন্দ্রসহ নগরীর বিভিন্ন পয়েন্টে মহড়া দিচ্ছেন পুলিশ, র‌্যাব, বিজিবি ও নৌবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে কেন্দ্রভিত্তিক সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হবে। সব প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ হাজার ৭২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তার নির্বাচনী প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালির কলম, রাবারের সিলমোহর, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, গালা, চার্জার লাইট, মনিহারি সামগ্রীসহ অন্যান্য উপকরণ আগামীকাল সকাল ১০টা থেকে চট্টগ্রাম মহানগরীর ভোট কেন্দ্র গুলোতে বিতরণ করা হবে। উপজেলার ভোটকেন্দ্র গুলোর এসব সরঞ্জাম ইতোমধ্যে সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ইউএনওদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চট্টগ্রামে মোট ভোট কেন্দ্র ১ হাজার ৯৬৫টি। এরমধ্যে ৬৫৩টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

তিনি আরও জানান, নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম এবং ফল ঘোষণা উপলক্ষ্যে শনিবার থেকেই চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এলাকা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের পৃথক বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন মিঞা বলেন, সময়ের সীমাবদ্ধতা মাথায় রেখে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।

নির্বাচনে ১১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোটাররা নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন বলে জানান তিনি।

এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো ও সন্তোষজনক উল্লেখ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, বড় ধরনের কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অপরাধ দমন কার্যক্রম এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের কারণে নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। প্রত্যেক ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

ভোটকেন্দ্রের দায়িত্বে অস্ত্রসহ পুলিশ, অস্ত্রসহ আনসার-ভিডিপি সদস্য, লাঠিসহ পুরুষ ও মহিলা আনসার-ভিডিপির সংখ্যা ১০ জন, গ্রাম পুলিশ থাকবে ১ থেকে ২ জন। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড থাকবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ১৬ জন করে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং পুলিশ বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৯৬৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১২ হাজার ৫৯৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২৯ হাজার ১৬৫ জন পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...