শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেছেন, পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন।

আজ মঙ্গলবার পানছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়নের পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে আপনাদের এই এলাকার উন্নয়নে কথা তুলে ধরবেন। আপনাদের এলাকার উন্নয়নে যারা বাধা প্রদান করছে তাদের প্রতিহত করতে যোগ্য নেতা বাছাইয়ের সুযোগ হাতছাড়া করা যাবে না। সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে।

একইসঙ্গে আঞ্চলিক সংগঠনগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, এলাকার উদ্যোগী নারীদের সেলাই মেশিন, হতদরিদ্রদের মধ্যে হুইল চেয়ার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ ৩ নম্বর পূজগাং ইউনিয়নের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিদের নিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার দুঃস্থ ও অসহায়দের জন্য সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...