সোমবার, ২৯ জুন ২০২৬

কাজীর দেউড়িতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়িতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মহিউদ্দিন (৩০) নামের এক ব্যবসায়ী নিহত ও মোবারক (২৬) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে কাজীর দেউড়ি ২নম্বর গলিতে এ ঘটনা ঘটে। মোবারক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত তাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে বলেও জানিয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ বলেন, সকালে একব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন। আরেকজন গুরুতর আহতাবস্থায় চমেক হাসপাতালে ভর্তি আছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, পলোগ্রাউন্ডে চেম্বারের বাণিজ্য মেলায় স্টল বসানোকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের মঈনুদ্দিন ও মোবারকের ওপর অতর্কিত হামলা করে আবু আহম্মেদ ওরফে প্রকাশ পিস্তল বাবু। এসময় আবু আহম্মেদের তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঈনুদ্দিন বিভিন্ন মেলায় স্টল নিয়ে পার্টনারে কাপড়ের ব্যবসা করতেন। বুধবার (৮ জুন) ঢাকা থেকে কাপড় কিনে রাতে চট্টগ্রামে এসেছিলেন। ভোরে গরিবুল্লাহ শাহ মাজারে নেমে সিএনজিচালিত অটোরিকশা করে কাজীর দেউড়ি ২নম্বর গলিতে আসেন। মঈনুদ্দিন আহত মোবারকের বোনের সঙ্গে পার্টনারে কাপড়ের ব্যবসা করেন। কাপড়চোপড়গুলো পার্টনারের বাসায় নামিয়ে দিতে এসেছিলেন।

২নম্বর গলিতে কাপড়ের বোঝাগুলো নামানোর পর মঈনুদ্দিনের গতিরোধ করে প্রতিপক্ষের আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবু। এ ঘটনার কথা শুনে বাসা থেকে বের হন মোবারক। এসময় তাদের দুইজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় বাবু। ছিনতাইকারীরা সিএমপি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...