রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলবে: আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে চট্টগ্রামের সমুদ্রবন্দর, বিমানবন্দর, সামুদ্রিক এলাকা ও উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানো হবে।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু আজ সকালে তার মেহেদীবাগের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ‘ইলেভেন ফর ইলেভেন’ শীর্ষক তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য দেওয়া ‘ইলেভেন ফর ইলেভেন’ প্রতিশ্রুতিগুলো নিছক বাগাড়ম্বর নয়, বরং তাদের প্রয়োজন মূল্যায়ন করে তৈরি বাস্তবসম্মত কর্মসূচি। আমি আমার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার সংকটময় ও পরিবর্তনশীল সময়ে বিএনপির ওপর আস্থা রেখেছে, ভবিষ্যতেও দেশের পুনর্গঠনে বিএনপির ওপর আস্থা রাখবে।

আমীর খসরু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘দেশের এ পরিবর্তনশীল সময়ে বিএনপির বিজয় আবারও স্পষ্ট হয়ে উঠছে। কারণ অতীতে দলটি সংকট মোকাবিলার সক্ষমতা প্রমাণ করেছে। জনগণ আসন্ন নির্বাচনে কারসাজি বা গোপনে ক্ষমতা দখলের কোনো অপপ্রচেষ্টা মেনে নেবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর কন্টেন্ট ও সন্দেহজনক কর্মকাণ্ড-যেমন ভুয়া সিল মারা, বোরকা ব্যবহার, এনআইডি সংগ্রহ এবং বিকাশের মাধ্যমে ভোটারদের অর্থ প্রদান-এর প্রসঙ্গ টেনে আমীর খসরু সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত ও নির্বাচনের ফলাফল কারসাজির যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জন্য ‘ইলেভেন ফর ইলেভেন’ শীর্ষক ১১ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- বন্দর-পতেঙ্গা এলাকায় ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ; বেকার তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ; চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন; পানীয় জলের ব্যবস্থা; জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা করা; দীর্ঘদিনে যানজট নিরসন পরিকল্পনা; ইপিজেড ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা; রাস্তাঘাটের বেহাল দশা দূর করে টেকসই সড়কব্যবস্থা গড়ে তোলা; চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিরসনে আধুনিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে বাণিজ্য ও অর্থনীতি গতিশীল করা; নাগরিক সেবায় বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা দূর করে একীভূত ও ডিজিটাল সেবা ব্যবস্থা চালু এবং পরিকল্পিত, আধুনিক ও অগ্রগামী নগর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর-পরিকল্পনা বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাবেক সহ-সভাপতি এম এ আজিজ, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ও সাবেক সিসিসি ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...