বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মীর হেলালের সমর্থনে উত্তর হাটহাজারীতে বিএনপির সাংগঠনিক সভায়-মাসুম

হাটহাজারীতে মীর হেলালের যুগউপযোগী গণমুখী কার্যক্রমকে  সফল করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রমের উপর দাঁড়িয়ে আছে গণমানুষের দল বিএনপি। বিএনপিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় এনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা সহ দেশের কাক্সিক্ষত উন্নয়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে হাটহাজারীর উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে। মীর হেলালের নেতৃত্বে হাটহাজারীর প্রান্তিক পর্যায়ে উন্নয়নের সূচনা করার জন্য ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই সকলকে হাটহাজারীর উন্নয়নের স্বার্থে এবং সকল ধর্ম বর্ণের সহ-অবস্থান নিশ্চিত করার জন্য মীর হেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি গতকাল রাত ১০ ঘটিকার সময় উত্তর হাটহাজারী কালীদাশ চৌধুরী হাটের বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। প্রবীন বিএনপি নেতা ও ওলামাদল চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আবছার আনসারীর সভাপতিত্বে এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা মাওলানা নাছির আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুহাম্মদ নুরুল ইসলাম বাচা, যুবদল সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোর্শেদুল আলম, কৃষক দল নেতা মুহাম্মদ কামরুল হাসান ফয়সাল, বিএনপি নেতা মুহাম্মদ ফজলুল করিম, শ্রমিক দল নেতা মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস, আহমদ মিয়া ভাণ্ডারী, ওয়ার্ড যুবদল সভাপতি মুহাম্মদ আমির হোসেন, ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানা রুবেল, যুবদল নেত মুহাম্মদ ফারুক প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোস্তফা আলম মাসুম আরও বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসকে আগামী দিনে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং হাটহাজারীতে মীর হেলালের যুগউপযোগী গণমুখী কার্যক্রমকে সফল করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...