সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামে মেট্রোরেল স্থাপন সময়ের দাবি : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল স্থাপন সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্পের মধ্যে মেট্রোরেল স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ।

মেট্রোরেল স্থাপনে নগরীর সৌন্দর্য অক্ষুণ্ন রেখে এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে ভূগর্ভে রেল লাইন স্থাপনে গুরুত্ব দিয়ে সমীক্ষা কাজ পরিচালনা করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।
বুধবার (৮ জুন) বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর ভবনে সিটি মেয়রের দপ্তরে চীনের সিআরসিসি-১৯ ও ডব্লিউআইইটিসি জেভি প্রতিনিধি দলের সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে জন ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখানে সড়ক, ফ্লাইওভার, ওভারপাস, ব্রিজ, টানেল আছে। এগুলোর সাথে সমন্বয় করে জনগণের চলাচল সহজ করা আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে নগরীর মধ্যে জনসংখ্যার আধিক্য অনেক বেড়ে যাবে। তাই এখন থেকে গণপরিবহন ব্যবস্থা জোরদার করতে হবে। চট্টগ্রাম বন্দর নগরীকে বসবাসযোগ্য গড়ে তুলতে হলে এসব পদক্ষেপের কোনো বিকল্প নেই।

প্রতিনিধি দলের নেতা সিআরসিসি-১৯ ও ডব্লিউ আইইটিসি জেভির পরিচালক হুচাউ বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান মেট্রোরেল নিয়ে আমাদের অনেক দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইতোমধ্যে আমরা চট্টগ্রাম মেট্রোরেলের সমীক্ষা শুরু করেছি। তিনি সমীক্ষার কাজে মেয়রের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...