রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে, এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। সংসদে ভালো লোক, ভদ্রলোক আসতে হবে। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া বাস স্ট্যান্ড ও সাতকানিয়া রাস্তার মাথায় বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, আন্দোলন শেষ হয়নি, আন্দোলন শেষ হবে ১২ তারিখে। যখন ভোটের ফলাফল আমাদের হাতে আসবে। কেন্দ্র পাহারা দিতে হবে, না হলে ধান খেয়ে ফেলবে। ১২ তারিখ সফল হতে না পারলে এত বছরের আন্দোলন- সংগ্রাম ত্যাগের কোন মূল্য থাকবে না।

তিনি আরো বলেন, কোন বাধা-বিপত্তি বিএনপির সামনে দাঁড়াতে পারবে না। সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে। এই সাতকানিয়া-লোহাগাড়ার মাটি উর্বর মাটি, এটি শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের ঘাঁটি। সাতকানিয়া লোহাগাড়ায় ধানের শীষকে ফিরিয়ে আনতে হবে, বিএনপিকে ফিরিয়ে আনতে হবে।

বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, ১২ তারিখ সাতকানিয়া লোহাগাড়ায় মানুষ গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ রায় দেবেন, যোগ্য মানুষকে সংসদে পাঠাবেন।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেখ মহম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল, মুজিব চেয়ারম্যান, মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...