বুধবার, ২৯ জুলাই ২০২৬

১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এ কারণেই এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। দেশ পরিচালনায় বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, বেকারত্ব দূর করতে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করতে চায় বিএনপি। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

এছাড়া ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

‘ধানের শীষ’কে জনগণের ও গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষে ভোট দেবেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এবং মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু।

এদিকে, সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তিনি একটি পথসভায় যোগ দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে এবং তারুণ্যের ভাবনাকে ধারণ করে বিএনপি দেশ পরিচালনার পরিকল্পনা প্রণয়ন করেছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়ন, অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। এই দলের একটি গৌরবময় গণতান্ত্রিক ইতিহাস রয়েছে। যখনই দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তখনই বিএনপি গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছে।

এই বিভাগের সব খবর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন...

সর্বশেষ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন...