শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

শ্যামল রুদ্র, রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে রামগড় উপজেলায় একটি বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী শামীম, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, রামগড়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিন্দুকছড়ি জোনের প্রতিনিধি, ৪৩ বিজিবি’র প্রতিনিধি, রামগড় সার্কেলের এডিশনাল এসপি, রামগড় থানার অফিসার ইনচার্জ, রামগড় ফায়ার সার্ভিসের প্রতিনিধি, আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা। সভায় উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি, গৃহীত সিদ্ধান্তসমূহ ও চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রস্তুতি এবং পারস্পরিক সমন্বয়ের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। এছাড়া গুজব প্রতিরোধ, অপ্রীতিকর ঘটনা এড়াতে করণীয়, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা এবং আন্তঃকেন্দ্র সমন্বয় জোরদারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতি কাজী শামীম একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...