সোমবার, ২৯ জুন ২০২৬

শিকলবাহায় রাজ এগ্রো’র উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মধ্যম শিকলবাহা ৪নং ওয়ার্ডের কালারপুল এলাকায় ও উত্তর শিকলবাহা হাজী ওমরা মিয়া চৌধুরী নতুন মসজিদ রোড, পূর্ব মাস্টারহাট এলাকায় ৮ জুন বুধবার বিকাল ৪টায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজ এগ্রো’র শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আলহাজ্ব রফিক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাবেক কাউন্সিলর আঞ্জুমান আরা, আলহাজ্ব নাজিম উদ্দিন, মঞ্জুরুল আলম মঞ্জু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ আহমেদ, আকবর আলী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, তৌহিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজ এগ্রো স্বত্ত্বাধিকারী মঈন মাশরুর আহমেদ। প্রধান অতিথি ওয়াহিদ মালেক বলেন, চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা এগ্রো ফার্মে ইতোমধ্যে বেশ সফলতা অর্জন করেছে। তার মধ্যে রাজ এগ্রো অন্যতম। দেশে গরুর মাংসের চাহিদা মিটিয়ে এ ধরনের বেসরকারি উদ্যোগে পরিচালিত এগ্রো ফার্ম গুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। রাজ এগ্রো’র স্বত্তাধিকারী মঈন মাশরুর আহমেদ বলেন, রাজ এগ্রোতে সব শ্রেণী পেশার মানুষের চাহিদার কথা বিবেচনা করে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত গরু ক্রয় করতে পারবেন। এখানে প্রাকৃতিক উপায়ে পালিত আকর্ষণীয় নেপালী গরু, শাহী ওয়াল, পাকড়া ও দেশী ষাড় গরু কোরবান উপলক্ষে সুলভ মূল্য বিক্রয় করা হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...