বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে সোমবার জামায়াতের তিনটি জনসভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনি সফরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ২ ফেব্রুয়ারি সোমবার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে জনসভায় অংশ নেবেন তিনি। এসব জনসভাকে ঘিরে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে মাঠপর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম।

জামায়াত নেতাকর্মীদের প্রত্যাশা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামে ডা. শফিকুর রহমান নানা পরিকল্পনা তুলে ধরবেন। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জনসভাকে ঘিরে নেতাকর্মীরা আশা করছেন চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বন্দর উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও জলাবদ্ধতা নিরসনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, এই সফরের মাধ্যমে নতুন রাষ্ট্রব্যবস্থা ও মানবিক বাংলাদেশ গঠনের ধারণা আরও পরিষ্কারভাবে মানুষের সামনে আসবে। বিপুল মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্যে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা জুড়ে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণসহ ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা, দায়িত্ব বণ্টন ও স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে শৃঙ্খলাপূর্ণ জনসমাগম নিশ্চিত করার চেষ্টা চলছে। বিপুল জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদেরও মাঠে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে নেতাকর্মীদের প্রত্যাশা, সম্ভাব্য উন্নয়ন বার্তার মধ্য দিয়ে চট্টগ্রামে জামায়াত আমিরের এই সফর রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি সকাল থেকেই ডা. শফিকুর রহমানের নির্বাচনি সফর শুরু হবে। সকাল ১১ টায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায়, দুপুর ২টায় উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে, সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান বলেন, তিনটি জনসভায় মিলিয়ে অন্তত ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে। এই সফরের মূল লক্ষ্য ৫৪ বছরের পুরনো রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে একটি নতুন, মানবিক ও ন্যায়ভিত্তিক ব্যবস্থায় দেশকে নিয়ে যাওয়া। জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা জনগণের সামনে তুলে ধরবেন জামায়াতের আমির। পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তিনি।

এদিকে জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সমাবেশস্থলগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, জনসমাগম বিবেচনায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে শান্তিপূর্ণভাবে জনসভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...