বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আমীর খসরু’র পক্ষে সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন সনাতনী আইনজীবী পরিষদ।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়  গণসংযোগ করেন সনাতনী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে ৩৭ নম্বর ওয়ার্ডের পোর্ট কলোনি, নিউ মার্কেট ও পোর্ট ইস্ট কলোনি এবং ৩৮ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়া, ধোপা পাড়া ও নাম্বার-১ সাইড কলোনিতে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

গণসংযোগকালে আইনজীবী নেতারা বিভিন্ন বয়সী ভোটারদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন।

এ সময় তারা বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর জিপি অ্যাডভোকেট আবুল কাশেম, সনাতনী আইনজীবী পরিষদ নেতা এডভোকেট শিপন কুমার দে, এডভোকেট সজীব চৌধুরী, এডভোকেট যিশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট সত্যঞ্জয় বড়ুয়া, এডভোকেট পঙ্কজ কান্তি দে, এডভোকেট কাঞ্চন চৌধুরী ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মোখলেসুর রহমান।

এই বিভাগের সব খবর

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ-সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

সর্বশেষ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...