বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার আনোয়ারা উপজেলার একটি হত্যাকাণ্ডের মামলায় আজ দীর্ঘ প্রায় ২৫ বছর পর এক আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন।

রায়ে আসামি মনিরুল হককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। দণ্ডিতদের সবার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এসইউএম নুরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০০০ সালের ৭ জুলাই আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা নুর আহম্মদ ও নুরুল আনোয়ারকে জমির ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুর আহম্মদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত নুরুল আনোয়ারের বড় ভাই মো. নাসিম ১১ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন নাসিমের কেনা একটি জমিতে ঘাস পরিস্কার করছিলেন তার নিয়োগ করা কয়েকজন দিনমজুর। আসামিরা এতে বাধা দেওয়ার উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে জমির কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুঁড়তে শুরু করে। গুলির শব্দ শুনে ভাই নুরুল আনোয়ার ও প্রতিবেশি নুর আহম্মদ সেখানে ছুটে যান। তখন আসামিরা তাদের কুপিয়ে আহত করে।

ওই মামলায় তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০০৪ সালের ২২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

পিপি নুরুল ইসলাম জানান, বিচার চলাকালীন সময়ে আলী আহম্মদ ও মো. গফুর নামে দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ৯ আসামির সবাই দণ্ডিত হয়েছেন। এদের মধ্যে রফিক, বাবুল হক ও আবদুর রাজ্জাক রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায়ের পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। পলাতক ছয় আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

এই বিভাগের সব খবর

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ-সহ সকল অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির সঙ্গে...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

সর্বশেষ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...