বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বান্দরবানে দুর্গম পাহাড়ি এলাকায় সাচিংপ্রু জেরীর ব্যাপক প্রচারণা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী বান্দরবানের লামায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন ও সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ও জনবহুল এলাকায় প্রচারণা চালিয়েছেন।

পথসভা, গণসংযোগ ও বাজার সভার মাধ্যমে পরিচালিত এ প্রচারণাকালে সাচিংপ্রু জেরী মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচনে জয়ী হতে পারলে এসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, মো. আমির হোসেন, জেলা বিএনপির সদস্য থোয়াইনু অং চৌধুরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের ‘ক্যাবল-স্টেইড’ সেতু। উঁচু পাইলন বা স্তম্ভ থেকে টানা ইস্পাতের তারের সাহায্যে সেতুর মূল...

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ...

নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য...

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে...