খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোমসিস্টেম বিতরণ করা হয়েছে। বুধবার (৮জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রামগড় ইউনিয়নের ১,২ও৩নংওয়ার্ডের বিভিন্ন এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য়পর্যায় শীর্ষক প্রকল্পে৬শত উপকারভোগী পরিবারের মাঝে ১শত ওয়াট সোলার হোমসিস্টেম এবং পরিবহনের জন্যে৬শত৫০টাকা করে বিতরণ করা হয়।অন্তু পাড়া জুনিয়র হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এ সব সোলার প্যানেল বিতরণ করেন।প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দেয়ার কাজ করে যাচ্ছি।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পপ রিচালক যুগ্ম সচিব মো. হারুন- অর- রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত জেলাপরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারী, ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ্ আলম মজুমদার, খাগড়াছড়ি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মুজিবুর আলম প্রমুখ।

