সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচন সংক্রান্ত আইন-বিধি মেনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদ নির্বাচন কাভারেজে সাংবাদিকদের পেশাগত নীতি ও নির্বাচন সংক্রান্ত আইন-বিধি কঠোরভাবে মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে চট্টগ্রামে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দিন এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আবদুস সবুর।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আবদুল হাকিম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের অবশ্যই প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতার ঊর্ধ্বে থাকতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতা ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের মধ্যে স্পষ্ট ও দৃশ্যমান সীমারেখা থাকতে হবে। অন্যথায় বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও সংবাদমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা বজায় রাখা সম্ভব নয়। এতে তথ্য বিকৃতি ঘটে এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়।

বিচারপতি হাকিম সাংবাদিকতার পেশায় শৃঙ্খলা আনতে আচরণবিধির কঠোর বাস্তবায়ন, একটি নিয়ন্ত্রক সংস্থার আওতায় পেশাগত স্বীকৃতি ও সনদ প্রবর্তন এবং পেশাগত অসদাচরণ ও নৈতিকতা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিদ্যমান আইন মেনে, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকতার অন্তর্নিহিত শক্তি ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, সংবাদসূত্র গোপন রাখার অধিকার একজন সাংবাদিকের বড় শক্তি, যা তাকে সত্য উদ্‌ঘাটনে সহায়তা করে।

তিনি সাংবাদিকদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা, বিদ্যমান আইন ও নিজেদের আইনগত অধিকার সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব দেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দিন বলেন, একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা বিশ্ব গণতান্ত্রিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি সাংবাদিকদের নির্বাচন কমিশন প্রণীত নির্বাচন-পূর্ব ও নির্বাচনকালীন সকল বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান এবং ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে অনুকূল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালা শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...