বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তারে নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা : সুপদ্রীপ চাকমা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপদ্রীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে দেশের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে এবং আধুনিক শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার বেইলি রোডস্থ কার্যালয় ‘যমুনা’ থেকে অনলাইনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ১২টি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য অভূতপূর্ব এই ই-লার্নিং কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের গুণগত ও আধুনিক শিক্ষা বিস্তারে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। এই ব্যবস্থাটির বাস্তবায়ন মূলত প্রধান উপদেষ্টার একক চিন্তা ও চেতনারই ফসল।

প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজ তিন জেলার প্রতিটিতে একটি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১২টি স্কুলে ই-লার্নিং চালুর মধ্য দিয়ে বিশ্বমানের শিক্ষার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল এই ১২টি স্কুল নয়, বরং প্রাথমিকভাবে ১৫০টি বা তারও অধিক বিদ্যালয়কে ই-লার্নিং-এর আওতায় আনার কাজ চলছে। চলতি মাসের মধ্যেই এগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান উপদেষ্টা।

বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকার পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অন্যান্য স্থানের চেয়ে পিছিয়ে রাখতে চায় না।

তিনি বলেন, এই ই-লার্নিং স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পার্বত্যবাসীদের কাছে দেওয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। এর ফলে পার্বত্য অঞ্চল প্রযুক্তির নব-দিগন্ত, যোগাযোগ ও পর্যটনসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ হবে।

সবশেষে তিনি একটি বৈষম্যহীন, মানবিক মর্যাদাসম্পন্ন এবং সম্প্রীতি ও প্রযুক্তি নির্ভর আধুনিক পার্বত্য অঞ্চল গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় তিন পার্বত্য জেলা থেকে অনলাইনে যুক্ত ই-লার্নিংভুক্ত ১২টি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...