শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে বিজিবির উদ্যোগে ৩ শতাধিক মানুষের চিকিৎসা সেবা ও শিক্ষা সহায়তা

 রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং শিক্ষা সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ জানুয়ারি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর উদ্যোগে এবং রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় ১নং রামগড় ইউনিয়নের দুর্গম বনবিহার এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর ৩ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। একই দিনে শিক্ষা সহায়তার অংশ হিসেবে পাতাছড়া ইউনিয়নের নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে একটি কম্পিউটার ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জোন কমান্ডার নিজ হাতে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এসব শিক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়বে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। মেডিক্যাল ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে রামগড় জোনের মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় এমন সহায়তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বিভাগের সব খবর

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

সর্বশেষ

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...