সোমবার, ১৫ জুন ২০২৬

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র‌্যাব সদস্য আব্দুল মোতালেব হত্যা মামলার পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে কক্সবাজার হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও চট্টগ্রাম র‌্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব-৭ জানায় গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এসময় দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।

এতে র‌্যাবের ৪ সদস্য গুরুতর আহত হয়। পরবর্তীতে থানা পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হলে চট্টগ্রাম সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মোঃ মোতালেব হোসেন ভূইয়াকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় র‌্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ চট্টগ্রাম সূত্রে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তাতারের লক্ষে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিতকায় র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মামলার এজাহারনামীয় আসামি আলী রাজ হাসান (প্রকাশ সাগর) কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ২৪ জানুয়ারি র‌্যাব-৭ এবং র‌্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে আসামি আলীরাজ হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সহকারী পুলিশ সুপার এ.আর.এম.মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...