বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সকাল থেকেই পলোগ্রাউন্ডমুখী জনস্রোত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আজ রোববার সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে পা রাখায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। বেলা সাড়ে ১১টায় এই মাঠে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মিছিল নিয়ে সমাবেশস্থলে অবস্থান নেন নেতাকর্মীরা।

সকাল ৭টা থেকেই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

নগরীর কাজীর দেউড়ি, ইস্পাহানী ও লাভলেইন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পলোগ্রাউন্ডের দিকে যাচ্ছেন। তাদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি দেখা গেছে।

ইস্পাহানী মোড়ে প্রি-পোর্ট এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান (৬৩) বলেন, ‘তারেক রহমানকে সরাসরি দেখার সুযোগ হয়নি। আজ সেই আশা নিয়ে ভোরেই সমাবেশে চলে এসেছি।’

এই জনসভা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিচ্ছেন।’

জনসভাকে কেন্দ্র করে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছেন। জনসভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

দলীয় সূত্র জানায়, সকাল ৯টায় হোটেল রেডিসন ব্লুতে ‘দ্য প্ল্যান’ শিরোনামে ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে অংশ নেন তিনি।

চট্টগ্রামের এই জনসভা শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি নির্বাচনী পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...