বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সঙ্গে কখনও আপস করেনি, করবেও না। দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার।

তিনি বলেন, সারা দেশে পুরুষ-মহিলা ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। ধানের শীষের জোয়ার চলছে। বিএনপির স্লোগান এখন সবার আগে বাংলাদেশ। দেশের মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম হচ্ছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে মানুষের আস্থার মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকালে আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছেন বিএনপি, গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, সংসদীয় গণতন্ত্রও স্থাপন করেছে বিএনপি, স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার দল হচ্ছে বিএনপি।

তিনি বলেন, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতি করতে চায় না, তারা  প্রোপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায়। অন্য কৌশলে রাজনীতি করতে চায়। অন্যেদের সঙ্গে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার যাদের অভ্যাস আছে তাদের মাথায় এগুলো আসে, আমাদের মাথায় এগুলো আসে না। আসলে তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই।

যেখানে যাচ্ছি মানুষের ঢল নেমেছে, ধানের শীষের পক্ষে নেমেছে, বেগম জিয়ার পক্ষে নেমেছে, শহীদ জিয়ার পক্ষে নেমেছে, তারেক রহমানের পক্ষে নেমেছে, বাংলাদেশের পক্ষে নেমেছে- বলেন তিনি।

তিনি আরও বলেন, রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভায় বিএনপির নেতাকর্মীদের চেয়ে বেশী আসবে সাধারণ জনগণ। এটি হবে সর্বসাধারণের জনসভা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক কাজি বেলাল, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইঁয়া, বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...