সোমবার, ২৯ জুন ২০২৬

৮৬ ঘণ্টা পর নিভলো বিএম ডিপোর আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে বিএম কনটেইনার ডিপোর আগুন টানা ৮৬ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দীর্ঘসময়ের এই অগ্নিকাণ্ডে অন্তত ৪০০ কনটেইনার পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মো আরিফুল ইসলাম এ তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোনো আগুন নেই। আগুন আর জ্বলছে না। শুধু ধোঁয়া বের হচ্ছে। কনটেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। আর কোনো মরদেহ পাইনি। কিন্তু আপনারা দেখেছেন একটি শেড এবং অনেক কন্টেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এর নিচে আর কোথাও কিছু আছে কিনা তা এখনই বলা সম্ভব নয়।’

‘ডিপোতে ৪ হাজার ৪০০ এর মতো কন্টেইনার ছিল। তার মধ্যে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি তাতে ৪০০ কন্টেইনার ধ্বংস হয়েছে।’

শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করে আগুন যাতে আর না বাড়ে এবং আর কোনো বিস্ফোরণ না ঘটে সেই লক্ষ্যে কাজ করছিলেন বলে জানান সেনা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

রোববার (৫ জুন) সকাল থেকে ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা সদস্যরা। আগুন লাগার ২৪ ঘণ্টার মধ্যে আগুন বিপদসীমার নিচে এবং ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে জানান মো. আরিফুল ইসলাম।

শনিবার (৪ জুন) রাতে লাগা এ আগুনে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন। দেহাবশেষ উদ্ধার হয়েছে ২টি। আহতের সংখ্যা ৪ শতাধিক। সবশেষ তথ্যমতে, অগ্নিকাণ্ডে ৪০০ কনটেইনার পুড়েছে। তবে এর মধ্যে কোনো ধরনের কনটেইনারের সংখ্যা কত তা এখনো জানা যায়নি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...