বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইদ্রিস আলী এ অভিযানে অংশ নেন।

মো. মহিনুল ইসলাম বলেন, অভিযানকালে অনুমান বেলা সাড়ে ১২টায় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নম্বর সমাজের বাজার এলাকা থেকে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ১৯ নম্বর আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। নিহত মোতালেব হোসেন বিজিবি’র নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ এর একজন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় প্রথমে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দুইজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি।

মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।ছিনিয়ে নেওয়া হয় র‌্যাবের আটক করা এক আসামিকে। চার র‌্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের উদ্ধার করে।

প্রায় ৩০ হাজার কোটি টাকার ৩ হাজার একর ভূমি রয়েছে জঙ্গল সলিমপুরের পাহাড়গুলোতে। এলাকাটি দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি এবং প্লট বাণিজ্যকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসের জন্য আলোচিত।

সরকারি খাস জমির নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এলাকাটি সীতাকুণ্ড উপজেলায় হলেও নগরের খুব কাছেই। এর পূর্ব দিকে রয়েছে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ বোস্তামী থানা। জঙ্গল সলিমপুরে গত বছরের অক্টোবরে সংঘর্ষে একজন নিহত হয়। পরদিন সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হন দুই সাংবাদিক।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...