চট্টগ্রামের কর্ণফুলী নদীর মন্দির ঘাট অংশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। বুধবার (৮ জুন) বিকেলে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীর মন্দির ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পরনে কালো রঙের থ্রি-কোয়াটার প্যান্ট, ব্লু কালারের হাফ হাতা গেঞ্জি। প্যান্টের পকেটে সিলভার কালারের ব্রেসলেট ছিল। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, শারীরিক কাঠামো মধ্যম ধরনের, মাথায় চুল আছে। বয়স আনুমানিক ২৪-২৫ বছর।
তিনি বলেন, মৃতদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

