সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কানায় কানায় পূর্ণ সিলেট আলিয়া মাদরাসা মাঠ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সিলেটে প্রথম নির্বাচনী জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে চলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় সভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদরাসা মাঠ ও এর আশপাশের এলাকায় এখন জনতার ঢল নেমেছে। জনসভা শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। কেউ ব্যানার-ফেস্টুন হাতে, আবার কেউ দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

সমাবেশ নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা মাঠজুড়ে কাজ করছেন। জনাকীর্ণ এই এলাকায় মানুষের যাতায়াত সহজ করতে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, এই জনসভার মাধ্যমেই সিলেট জেলার ৬টি এবং সুনামগঞ্জ জেলার ৫টি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সাথে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

জনসভা স্থলে উপস্থিত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের জন্য মঞ্চের সব প্রস্তুতি শেষ। সকাল থেকেই মানুষের ঢল নামছে। এমন ভিড় অনেক দিন পর দেখছি।’

সিলেটের জনসভা শেষে দুপুরে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। এরপর ঢাকা ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরও একটি নির্বাচনী জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...