সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সিলেটে পৌঁছে শাহজালাল (রহ.) এর মাজার ও জেনারেল ওসমানীর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার রাত ৯টা ৫ মিনিটে তারেক রহমান লাল-সবুজের পতাকায় মোড়ানো ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা বাসে চড়ে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। প্রথমে তিনি নফল নামাজ আদায় করেন এবং শাহজালাল মাজার জিয়ারত করেন। রাত সাড়ে নয়টার সময় তিনি মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন।

কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মাজার থেকে বের হন।

মাজারে যাওয়ার পথে তাঁকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের অভ্যর্থনার জবাবে হাত নেড়ে অভিবাদন জানান।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। রাত ৭টা ৫৭ মিনিটে আকাশপথে তিনি সিলেটে পৌঁছান। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। আগামীকাল বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

তারেক রহমানের সিলেট আগমণে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাঠে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...