সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফয়েজ-নুরনাহার সাহিত্য পুরস্কার প্রদান

বিশ্বজিৎ চৌধুরী প্রতিটি ক্ষেত্রেই সৃষ্টি করেছেন নতুন ধারা : এম এ মালেক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব- দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, বিশ্বজিৎ চৌধুরীকে কথাসাহিত্যে ‘ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার’ প্রদান করে চট্টগ্রাম একাডেমি প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। বিশ্বজিৎ চৌধুরী, যিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কলামলেখক, নাট্যকার, সমালোচক ও কিশোর সাহিত্যিক। যখন যেটা লিখেছেন এবং লিখছেন, সেটা অসাধারণ হয়ে পাঠকের কাছে ধরা দেয়। তার লেখা আমার চোখে পড়লেই আমি পড়ি। তিনি প্রথম আলো পত্রিকায় ‘আঁরার আজাদী’ শিরোনামে একটি লেখা লিখে আমাদের অভিভূত করেছিলেন। প্রথম আলোতে কাজ করে প্রথম আলোতেই লিখলেন ‘আঁরার আজাদী’ হিসেবে। আজাদীকে তিনি ওন করেছেন। এই উদারতা সবার থাকে না। বিশ্বজিৎ চৌধুরী প্রতিটি ক্ষেত্রেই সৃষ্টি করেছেন নতুন ধারা। এই পুরস্কার প্রবর্তন করে চট্টগ্রাম একাডেমি ও ফয়েজ নুরনাহার পরিবারের সদস্যরা মহৎ কাজ করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
আজাদী সম্পাদক এম এ মালেক আজ (২১ জানুয়ারি) বুধবার চট্টগ্রাম একাডেমি- ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাহিত্যিক-কলাম লেখক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে আলোচক ছিলেন নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত, কবি ওমর কায়সার, ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, কবি সুলতানা নুরজাহান রোজী, অ্যাডভোকেট রফিক মিয়া। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা। কবি-সাহিত্যিক রাশেদ রউফ-এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রফেসর রীতা দত্ত, কবি অরুণ শীল, কবি জিন্নাহ চৌধুরী। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক কবি সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী।
বক্তারা বলেন, বিশ্বজিৎ চৌধুরী বহুমাত্রিক ও আধুনিক মনস্ক সাহিত্যিক। সমাজের নানা চরিত্রগুলোকে তিনি কথাসাহিত্যে ফুটিয়ে তোলেন অত্যন্ত সাবলীল ভাষায়। তিনি নাগরিক লেখক। নগরের প্রতি রয়েছে তাঁর দায়বদ্ধতা। জীবনের অন্য সব ক্ষেত্রের মতো সাহিত্যও যে অপরিহার্য বিষয়, যেটা আমরা বুঝতে পারি, বিশ্বজিৎ চৌধুরীর মতো লেখকদের উপস্থিতিতে। তাঁর সমগ্র সাহিত্য মানব জীবনেরই প্রতিচ্ছবি এবং মানুষের উজ্জীবনী শক্তি। পাঠকের সুপ্রবৃত্তিকে জাগিয়ে তোলার কষ্টার্জিত শ্রমলব্ধ প্রয়াস লক্ষ্যণীয়। তাঁর প্রতিটি রচনা যেমন গভীর ও অতলস্পর্শী, তেমনি ব্যাপক। তাতে আছে বিষয় ও ভাষার কারুকাজ, আছে অভিনব বর্ণনা, আছে ঔদার্য ও বিস্ময়।
তাঁরা বলেন, সাহিত্যের নানা শাখায় স্বতঃস্ফূর্ত ও সক্রিয় হলেও এবং কবি হিসেবে ব্যাপক পরিচিত হলেও কথাসাহিত্যই তাঁর প্রধান চর্চিত মাধ্যম। এ অঙ্গনে তাঁর কাজ ব্যাপক ও উল্লেখযোগ্য। জীবন ও ইতিহাস-আশ্রিত উপন্যাস রচনা করে তিনি সমকালের অন্যতম মেধাবী কথাসাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, দিয়েছেন তাঁর শক্তির পরিচয়।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...