সোমবার, ১৫ জুন ২০২৬

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন রাতে ডিবির একটি সূত্র তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এছাড়া তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। পুলিশ জানিয়েছে, জাহেদুল হক জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক মামলার আসামি।

পুলিশের তথ্যমতে, জাহেদুল হকের বিরুদ্ধে-জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো, জমি দখল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া রাজধানীর ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন জাহেদুল হক। তাদের ভাষ্য, তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলতে কেউ সাহস পেত না। অভিযোগ রয়েছে, বিগত সরকারের শাসনামলে তিনি দলীয় প্রভাব ব্যবহার করে সৎ ভাইদের সম্পত্তি দখল করেন।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...