চট্টগ্রামের ফটিকছড়িতে নির্বাচনি আচারণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর এক কর্মীকে অর্থদন্ড প্রদান করা হয়ছে। ২০ জানুয়ারী উপজেলার বিভিন্ন স্থানে আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণ করা হয়। এসময় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ লঙ্ঘনের অপরাধে প্রার্থী মুহাম্মদ গোলাম নওশের আলীর প্রচারণার সাথে যুক্ত ইমরান উদ্দিন নামক একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।
