বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হকারদের জীবিকা সুরক্ষায় নগরীতে আন্ডারগ্রাউন্ড মার্কেটের পরিকল্পনা আছে : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর ক্রমবর্ধমান হকার সমস্যা সমাধান ও খেটে খাওয়া মানুষের জীবিকা সুরক্ষায় আন্ডারগ্রাউন্ড মার্কেট গড়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ মঙ্গলবার নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চীনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে এ পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা করেন মেয়র।

সভায় নগরীর নিউ মার্কেট এলাকা ও চকবাজার এলাকাকে প্রাথমিকভাবে আন্ডারগ্রাউন্ড মার্কেট করার জন্য ফিজিবিলিটি স্টাডি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিউ মার্কেট এলাকায় বিপুল সংখ্যক হকারের উপস্থিতি এবং চকবাজার এলাকায় ক্রমবর্ধমান চাপ বিবেচনায় রেখে এই দু’টি স্থান প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এসময় মেয়র বলেন, দীর্ঘদিন ধরেই নগরীর হকারদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ও হকারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নগরজীবন দিন দিন বিপর্যস্ত হয়ে পড়ছে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ায় বেকারত্ব ও দারিদ্র্যও বাড়ছে।

মেয়র বলেন, হকাররা আমাদের সমাজেরই অংশ। তাদের মৌলিক অধিকার ও জীবিকার প্রশ্নটি বিবেচনায় নিয়েই আমরা টেকসই পুনর্বাসন পরিকল্পনা করতে চাই। এজন্য চীনের শেনফেং হোল্ডিং-এর সঙ্গে আন্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার বিষয়ে আলোচনা করছি।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, বিএফআইডিসি রোডে আমাদের ভূমির ওপর আইটি প্রকল্পের আওতায় পূর্বে নির্মিত কিছু অবকাঠামো এখনো পুরোপুরি ব্যবহারযোগ্য হয়নি। সেগুলোকে কাঠামোগতভাবে আধুনিকায়ন করে যদি আন্ডারগ্রাউন্ড শপিং মল বা পরিকল্পিত মার্কেট হিসেবে গড়ে তোলা যায়, তাহলে একদিকে যেমন হকারদের স্থায়ী পুনর্বাসন হবে, অন্যদিকে এলাকাবাসীর জন্যও আধুনিক শপিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি জানান, এ লক্ষ্যে একটি চাইনিজ বিনিয়োগকারী গ্রুপ দীর্ঘদিন ধরে চসিকের সঙ্গে যোগাযোগ করছে। প্রাথমিকভাবে তারা ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করবে।

চসিকের প্রকৌশলীদের সঙ্গে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সম্ভাব্য স্থানগুলো পর্যালোচনা করা হবে। সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে।

সভায় উপস্থিত ছিলেন- জন উন এইচ কে হোল্ডিংস-এর সিইও ও চেয়ারম্যান অ্যালান সু, কানাডা হার্বার ক্যাসল রিসোর্টের প্রতিনিধি হু ইয়ংজুন, প্রিইমেস্টার গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট হুজহেঞ্জলাই, ভাইস জেনারেল ম্যানেজার লি জিং বো, শ্যাংফ্যাং হোল্ডিংসের সিইও ও চেয়ারম্যান লিউ হঙ্গলি, সিইও ও চেয়ারম্যানের সহকারী তিয়ান হাই গ্যাং এবং গুয়াংডং হাই টেক ইনভেস্টমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার, ড. এটিএম আবদুল্লাহ, আনোয়ার হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও  সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...