বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ছত্রিশ বছর বয়সি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রবিবার দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিএমপি ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের খানখানাবাদ গ্রামের হাফেজ নুর মোহাম্মদের ছেলে। বাবুকে গ্রেপ্তারের বিষয়টি আজ সোমবার বিকেলে প্রকাশ্যে আসে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জামাল উদ্দিন খাঁন ও তদন্ত ওসি আরিফ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ডবলমুরিং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল সুমন বলেন, চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তা বাদী হয়ে দায়ের করা মামলায় পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগ সম্বলিত স্ট্যাটাস ছড়িয়ে পড়েছে। তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক ছিলেন, সম্প্রতি তাকে রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত করা হয়।

তিনি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “রাউজান থানার কোনো মামলায় তাকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়নি। এটি সিএমপির আওতাধীন কোনো মামলার বিষয়।”

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...