বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত: সৈয়দা রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন বিগত সময়ে নির্বাচনের প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশ গ্রহণ করতে পারেনি।

বর্তমানে দেশের জনগণ, রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলে নির্বাচনের জন্য যখন প্রস্তুত, তখন আমরাও নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

তিনি রোববার সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জীভূত করে ২০২৪ সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল পরিবর্তন।

কোটা সংস্কার দিয়ে আন্দোলন শুরু হলেও ছাত্র-জনতা রাষ্ট্রীয় অত্যাচার ও বর্বরতার মুখোমুখি হয়েছিল। তখন থেকেই একটা পরিবর্তনের দাবি ওঠে। সেই দাবির প্রেক্ষিতেই গণঅভ্যুত্থান হয় এবং সরকারের পরিবর্তন হয়।

তিনি বলেন, আমরা বড় তিনটা এজেন্ডা নিয়ে প্রথম থেকেই কাজ করছি। তা হলো- সংস্কার, বিচার ও নির্বাচন। পরবর্তীতে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশন গঠন করা হয়। সেই সংস্কার কমিশনের মাধ্যমে এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যাচাই-বাছাই শেষে জুলাই সনদ প্রস্তুত করা হয়। জুলাই সনদ দীর্ঘদিন পর্যালোচনা করে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়। জুলাই সনদের বড় দাগের প্রশ্ন নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে ও লক্ষ্যে হয়েছিল, জুলাই পরবর্তীতে মানুষের মনে যে আশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এরপরে তিনি শিল্পকলা মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার : শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল।

এই বিভাগের সব খবর

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপি বইমেলার বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী দিনগুলোতে দেশের...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

সর্বশেষ

লেখক পাঠকের পদচারণায় মুখর চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সামনের দিনগুলোতে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান...

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...