বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খালে ময়লা ফেলা বন্ধ না হলে কোনো উন্নয়নই কাঙ্ক্ষিত সুফল দেবে না : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্দরনগরী চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল ও নালা রক্ষায় নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, খালে ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না হলে কোনো উন্নয়ন প্রকল্পই কাঙ্ক্ষিত সুফল দেবে না। জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতা ও সম্মিলিত দায়িত্ববোধ অত্যন্ত জরুরি।

আজ নগরীর রসুলবাগ আবাসিক এলাকা সংলগ্ন খালপাড় পরিদর্শনকালে এসব কথা বলেন মেয়র। এ সময় তিনি খালপাড় এলাকার সার্বিক অবস্থা, ময়লা ফেলার প্রবণতা, সড়ক ও আশপাশের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একসময় এই খালপাড় এলাকায় সড়কের ওপর উন্মুক্তভাবে ময়লা ফেলা হতো, যা শুধু এলাকার সৌন্দর্য নষ্ট করছিল না, বরং জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল। ময়লার কারণে বেওয়ারিস কুকুরের উপদ্রব বেড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিল।”

তিনি আরও বলেন, “অবৈধভাবে রাস্তায় ময়লা ফেলা বন্ধ করতে আমরা নিয়মিতভাবে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। যেখানে অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছিল, সেই স্থানটি সংস্কার করে পুনরায় সড়ক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

নগরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাখতে খালপাড়ে কিংবা যত্রতত্র ময়লা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, “খাল হচ্ছে নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। খাল দখল বা খালে ময়লা ফেলার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই নগরবাসীকে অবশ্যই নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।”

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...