মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামে ‘অতি বিপন্ন’ সাম্বার হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া রাবার বাগানে স্থানীয় শিকারিদের কবল থেকে আহতাবস্থায় একটি ‘অতি বিপন্ন’ সাম্বার হরিণ উদ্ধার করা হয়েছে।

পরে বন বিভাগের পরামর্শে হরিণটিকে বাগান কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধানে দুই দিন রাখার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

আজ রোববার বিকেলে সাম্বার হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে জানিয়ে হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপক রবিউর রহমান বলেন, ‘গত শুক্রবার বিকেলে একদল সাম্বার হরিণ বাগান এলাকায় পানি পান করতে এলে স্থানীয় শিকারিরা সেগুলোকে ধরার চেষ্টা চালায়।’

তিনি আরো জানান, শিকারিরা একপর্যায়ে মাঝারি বয়সের একটি হরিণ ধরে ফেলে। খবর পেয়ে আমরা সেটিকে তাদের কবল থেকে উদ্ধার করি। শিকারিদের ধাওয়ায় হরিণটি সামান্য আহত হয়। সেটিকে নিজেদের পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘রাবার বাগান এবং এর আশেপাশের এলাকায় একদল সাম্বার হরিণ বিচরণ করে। উদ্ধার হওয়া হরিণটিকে যদি সাফারি পার্কে পাঠানো হতো, তবে সেটি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। এতে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটা কমে যেত। এ কারণেই আমরা হরিণটিকে তার নিজস্ব প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছি বাগান কর্তৃপক্ষকে।’

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...