মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর ভাগ্য পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া এবং একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। নির্বাচন কমিশনের আপিল শুনানির কার্য তালিকায় দেখা গেছে, ট্রাস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়া ঋণখেলাপির কারণে মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে (মনোনয়নপত্র বাতিলের জন্য) নির্বাচন কমিশনে আপিল দাখিল করে। ব্যাংক দুটির আপিল শুনানির ধার্য তারিখ গত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকলেও শুনানি হয়নি। আজ রোববার শুনানির জন্য ধার্য করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ৩ জানুয়ারি চট্টগ্রাম–৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

নির্বাচন কমিশনে দাখিল করা আপিলের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের জন্য আপিলটি দায়ের করেন ট্রাস্ট ব্যাংকের পক্ষে প্রতিনিধি আবদুল হাকিম। একই অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যাংক এশিয়ার পক্ষে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর আপিল দাখিল করেছেন। এদিকে একই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকও নির্বাচন কমিশনে আসলাম চৌধুরীর বিরুদ্ধে একটি আপিল দাখিল (নং ৬২২/২৬) করেন। নির্বাচন কমিশন দুটি ব্যাংক এবং একই আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর আপিল গ্রহণ করে আজ বিকাল ৪টায় শুনানির জন্য নির্ধারণ করেছে। আপিল শুনানিতে আজ আসলাম চৌধুরীর ভাগ্য নির্ধারিত হবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...