বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসি দিবসে মাস্টারদা সূর্য সেনের প্রতি বাসদ মার্কসবাদীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীনতা সংগ্রাম ও চট্টগ্রাম যুববিদ্রোহের মহানায়ক মাস্টারদা সূর্যসেন ও তাঁর সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারের ৯২ তম ফাঁসি দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন  বাসদ (মার্কসবাদী)।

সোমবার (১২ জানুয়ারি) নগরীর জেএমসেন হল চত্বরে সূর্যসেনের ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম-৯ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী এডভোকেট শফিউদ্দিন কবির আবিদ, জেলা কমিটির সদস্য ও চট্টগ্রাম -১০ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আসমা আক্তার, জেলা কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে মনোনীত প্রার্থী দীপা মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরীর সহ-সভাপতি পুষ্পিতা নাথ, সাধারণ সম্পাদক নেভী দে, আবদুল্লাহ মুস্তাকিম প্রমুখ।

এরপর চট্টগ্রাম জেলা কারাগারে অবস্থিত সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির মঞ্চে স্থাপিত ম্যুরালেও দলের পক্ষ হতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দরা বলেন, মাস্টারদা সূর্যসেনের স্বপ্ন ছিল সাম্রাজ্যবাদের অধীনতামুক্ত একটি স্বাধীন, মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের। সূর্যসেন, প্রীতিলতাদের আপোষহীন লড়াইয়ের পথ ধরেই এদেশের মানুষ ব্রিটিশ ও পাকিস্তানিদের শৃঙ্খল ছিন্ন করেছে। ফলে সাম্রাজ্যবাদের বিরূদ্ধে এ দেশের জনগণের সংগ্রামের ইতিহাস গৌরবের। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সে গৌরবপূর্ণ সংগ্রামকে কালিমালিপ্ত করছে। প্যালেস্টাইনে দখলদার ও গণহত্যাকারী ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত তথাকথিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীকে যুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকার আমেরিকার কাছে দেনদরবার করছে, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেরই প্রতি নিদারুণ অপমান। চট্টগ্রাম বন্দর জাতীয় স্বার্থবিরোধী চুক্তিতে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। এ পরিস্থিতিতে সাম্রাজ্যবিরোধী লড়াই জোরদার করতে সূর্যসেনের জীবন ও সংগ্রাম আমাদের পথ দেখাবে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...