বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ সোমবার 

গাজী জয়নাল আবেদীন, রাউজান
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯২তম ফাঁসি দিবস আজ সোমবার।
১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশ শাসকগোষ্ঠী বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তাঁর অন্যতম সহযোগী তারকেশ্বর দস্তিদারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। ‘যুগান্তর’ দলের চট্টগ্রাম শাখার প্রধান হিসেবে মাস্টারদা সূর্য সেন ১৯৩০ সালে সংঘটিত ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন এবং ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে তাঁর জন্ম। সূর্য কুমার সেনই ছিলেন তাঁর পূর্ণ নাম। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকায় তিনি ‘মাস্টারদা’ নামে সর্বাধিক পরিচিতি লাভ করেন। তাঁর ডাকনাম ছিল কালু। তাঁর পিতা রাজমণি সেন ও মাতা শশী বালা সেন। পরিবারে দুই ভাই ও চার বোনের মধ্যে সূর্য সেন ছিলেন চতুর্থ সন্তান।
পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নিজ জীবন উৎসর্গ করেন। মাস্টারদা সূর্য সেন আজও ভারত ও বাংলাদেশে সমানভাবে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণীয়। তাঁর বীরত্বগাথা দুই দেশের শিক্ষা ব্যবস্থাতেও পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
মাস্টারদার স্মরণে ভারত ও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও স্থাপনার নামকরণ করা হয়েছে। কলকাতা মেট্রোর বাঁশদ্রোণী স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন’। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত মাস্টারদা সূর্য সেন হল উল্লেখযোগ্য।
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে তাঁর জন্মগ্রামটি বর্তমানে ‘সূর্যসেন পল্লী’ নামে পরিচিত। সেখানে তাঁর পৈতৃক ভিটায় ২০০৩ সালে এক একর জমির ওপর নির্মিত হয়েছে ১০ শয্যাবিশিষ্ট ‘মাস্টারদা সূর্য সেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ এবং একটি স্মৃতিস্তম্ভ। এছাড়া রাউজান সরকারি কলেজ সংলগ্ন এলাকায় মাস্টারদা সূর্য সেনের একটি প্রতিকৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যের পেছনে রয়েছে মাস্টারদা সূর্য সেন পাঠাগার এবং সংলগ্ন এলাকা ‘সূর্যসেন চত্বর’ নামে পরিচিত। রাউজান–নোয়াপাড়া সড়কে তাঁর নামে একটি তোরণও নির্মাণ করা হয়েছে।
ফাঁসি দিবস উপলক্ষে রাউজান সদরের সূর্যসেন চত্বর ও নোয়াপাড়ার তাঁর পৈতৃক ভিটায় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...