বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় মাদক ও অস্ত্রসহ অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত এক যুবককে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার ভোর পর্যন্ত পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ বাহিনী অপহরণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল (৩০) নামের অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে।

অভিযানকালে অপহরণে জড়িত থাকার অভিযোগে শাহেদ হাসান (৩৫), মো. আব্দুস সালাম (২২) ও ওবায়দুল মুস্তফা সৌরভকে (৩১) আটক করা হয়। তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটকদের বাড়িতে পরবর্তী তল্লাশিতে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দা, ২টি চাপাতি, ১৯টি ছুরি, ১টি রামদা, ৪টি হাতুড়ি, ৯টি রেঞ্জ, ৪টি প্লাস, ২টি কাটার, ২টি খেলনা পিস্তল, ৭টি স্ক্রু ডাইভার, ২টি ফয়েল পেপার পাইপ, ১টি লোহার পাইপ, ১টি খুন্তি, ১টি ছেনি এবং ২টি হলুদ রঙের রেঞ্জ।

এছাড়া, অভিযানে ৩টি পাসপোর্ট, ৫টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

যৌথ বাহিনী জানায়, আটক ওবায়দুল মুস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি। আটক তিনজন ও জব্দকৃত মাদক ও অস্ত্র শনিবার রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক তিনজনকে আমাদের থানায় হস্তান্তর করেছে। পৃথকভাবে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...