বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে এবং আহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে আহতদের চিকিৎসা খরচ, দমকল বাহিনীকে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে।
বুধবার (৮ জুন) জনস্বার্থে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা পরিচালকসহ সংশ্লিষ্ট ৯ জনকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে আমরা রিট আবেদন করবো।

