সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বিপিসি’র পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় তেল চুরি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পেট্টোলিয়াম তেল পরিবহন পাইপ লাইন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপ লাইনের ওপর ঘর নির্মাণ করে মাটির নিচে অভিনব কায়দায় সুড়ঙ্গ তৈরী করে পাইপ থেকে তেল চুরির ঘটনা ধরা পড়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের গোদনাইলে তেল পাম্পিং করার সময় অতিরিক্ত চাপে তেল মাটি ফুঁড়ে ওপরে অনেক এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

বিপিসি জানায়, পাইপলাইনটি মাটির প্রায় ১২ ফুট নিচ দিয়ে গেছে। কিন্তু দুর্বৃত্তরা মানুষের চোখ এড়ানোর জন্য এই পাইপলাইনের ঠিক ওপরে একটি টিনশেড ঘর নির্মাণ করে। এরপর ঘরের ভেতর থেকে মাটির নিচে সুড়ঙ্গ করে পাইপলাইনে ছিদ্র করে দীর্ঘ দিন ধরে ডিজেল চুরি করে আসছিল। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে যখন উচ্চচাপে তেল সরবরাহ করা হচ্ছিল, তখন চোরদের করা ছিদ্র দিয়ে তেল উপচে আশপাশে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকালে পাইপলাইন থেকে ডিজেল চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

ঘটনাস্থল পরিদর্শন ও চুরির কৌশল সম্পর্কে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি’র (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমাদ বলেন, দুর্বৃত্তরা অত্যন্ত সুকৌশলে পাইপলাইনের ওপর ঘর বানিয়ে মাটির নিচে লাইন ফুটো করে তেল চুরি করছিল। পাম্পিংয়ের সময় অতিরিক্ত চাপে তেল বাইরে ছড়িয়ে পড়ায় বিষয়টি ধরা পড়ে। আমাদের কর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ছড়িয়ে পড়া ডিজেল সংগ্রহের কাজ শুরু করেছে।

ঘটনার পর মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...