সোমবার, ২৯ জুন ২০২৬

বন্ধু ও টমটম চালক গ্রেফতার

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, বাসায় ফিরে আত্মহত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

বন্ধুর সঙ্গে দেখা করতে চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। এরপর সেখানে থেকে চট্টগ্রামের বাসায় ফিরে আত্মহত্যা করেছেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক টমটম (ইজিবাইক) চালক রুবেল ও ওই তরুণীর বন্ধু জিসানুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৮ জুন) দুপুরে সিআইডির হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

মুক্তা ধর জানান, ফেসবুকে পরিচয়ের সুবাদে এক বছর ধরে জিসানুল ইসলামের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে স্কুলছাত্রী সানিহা আফরিন মুমুর (১৬)। জিসান মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থিত ‘ফুলকলি মিষ্টির’ কারখানায় কাজ করতেন। পরে কক্সবাজারে বেশি বেতনে চাকরি পেয়ে নতুন কর্মস্থলে চলে যান জিসান। তবে মোবাইলে জিসানের সঙ্গে মুমুর নিয়মিত যোগাযোগ হতো।

একপর্যায়ে জিসানের আমন্ত্রণে মুমু তার বান্ধবীকে নিয়ে কক্সবাজারে দেখা করতে যায়। কক্সবাজারে যাওয়ার পর জিসান জানায় সে ব্যস্ত আছে, দেখা করতে পারবেন না। পরে মুমু জানায় জিসানের সঙ্গে দেখা না করে যাবে না। এরপর জিসান তার তিনজন বন্ধুকে ওই তরুণীর কাছে পাঠিয়ে দেখা করতে পারে না বলে জানায় এবং তাদের চট্টগ্রাম ফিরে যাওয়ার জন্য বলে।

একপর্যায়ে চট্টগ্রামে ফিরে যাওয়ার জন্য বান্ধবীকে নিয়ে একটি টমটম করে বাসস্ট্যান্ডে যায় মানসিকভাবে বিপর্যস্ত মুমু। টমটমচালক রুবেল তার কাছে থেকে ঘটনা জানার পর আশ্বস্ত করে জিসান তার পূর্বপরিচিত। তাকে সময় দিলে সে যেভাবেই হোক জিসানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবে। এসময় টমটমচালকের কথায় আশ্বস্ত হয়ে সে তা সরলমনে বিশ্বাস করে। এরপর রুবেল তার বান্ধবীকে একটি চট্টগ্রামগামী বাসে তুলে দেয়। পরে রুবেল জিসানকে খুঁজে বের করার অভিনয় করে মুমুকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কালক্ষেপণ করে। জিসানকে খবর দেওয়া হয়েছে এবং সে রাতের বেলা এসে জিসানের পরিচিত ৬নম্বর ঘাটের পার্শ্ববর্তী ‘হোটেল আলামিন’ এ এসে ওই মুমুর সঙ্গে দেখা করবে মর্মে মিথ্যা তথ্য দেয় এবং এ কথা বলে ওই হোটেলে রুম নিয়ে দেয়।

এরপর রাতে জিসান এসেছে মর্মে রুবেল হোটেলের রুমের দরজা খোলার জন্য তাকে বললে সে দরজা খুলে দেয়। তখন রুবেল ওই হোটেল রুমে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায়। এরপর সে নিরূপায় হয়ে ১ জুন রাতে চট্টগ্রামে তাদের বাসায় ফিরে আসে। ৩ জুন ভোর ৪টার থেকে সকাল ৭ টার মধ্যে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনায় মুমুর বোন জিসানুল ইসলাম ও টমটমচালক রুবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিএমপির বায়েজিদ বোস্তামী থানায় ৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...