বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাহাজ থেকে কর্ণফুলীতে পড়ে শ্রমিক নিখোঁজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে রি-রিসোর্স গ্রুপের একটি জাহাজে কাজ করার সময় নদীতে পড়ে মো. জিসান (২২) নামে এক তরুণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় সাদ্দাম (২৪) নামে আরেক শ্রমিক নদীতে পড়লেও তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সংলগ্ন রি-রিসোর্স গ্রুপের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রি-রিসোর্স গ্রুপের মুখপাত্র ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোকন, নৌ পুলিশের এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম এবং কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাইদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রি-রিসোর্স গ্রুপের জাহাজ এফবি এগ্রো ফুড-৪-এ মাছ লোড ও আনলোডের কাজে বিকেলে একাধিক শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন।

এ সময় মই ব্যবহার করে এক জাহাজ থেকে অন্য জাহাজে ওঠানামার সময় অসাবধানতাবশত জিসান ও সাদ্দাম পা পিছলে নদীতে পড়ে যান। দ্রুত সাদ্দামকে উদ্ধার করা সম্ভব হলেও জিসান নদীর স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পরও নিখোঁজ জিসানের কোনো সন্ধান পাওয়া যায়নি। জাহাজে এ ধরনের কাজ করার সময় শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে রি-রিসোর্স গ্রুপ কতটা নিরাপত্তা বেষ্টনী রাখে তা নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ জিসান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মেডিকেল রোড এলাকার দারোগা বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার মুহাম্মদ হেলালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন। নৌ পুলিশের এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো জিডি বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের সব খবর

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, সহিংসতা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একইসঙ্গে নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা...

সর্বশেষ

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ...

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা...

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত...

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ...

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...