সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সঙ্গে সাইফুল হকের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক। পরে তিনি দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তারেক রহমান ও সাইফুল হক দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং গণতন্ত্রকে সুসংহত করাসহ নানা বিষয়ে আলোচনা করেন। এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা শোক কাটিয়ে উঠতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা দেন।

এরপর কার্যালয়ের সামনে সাইফুল হক সাংবাদিকদের বলেন, মবসন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন তিনি। দেশকে ঐক্য ও সংহতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তারেক রহমান।

সাইফুল হক জানান, দুই দলের আলোচনায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার কথা হয়েছে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন কোনোভাবে সহিংসতায় না গড়ায়, সেই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন যেন সৃষ্টি না হয়, সেই বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।

এ সময় ঢাকা-১২ আসনসহ দেশের বিভিন্ন স্থানে তারেক রহমান নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়ার বিষয়েও কথা হয় বলে জানান বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...